মালদা

ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন বিডিও কে

বুধবার পুরাতন মালদা ব্লকে ভারতীয় জনতা কিষান মোর্চা এর পক্ষ থেকে পুরাতন মালদার বিদিওকে ডেপুটেশন দেওয়া হয়। একটি প্রতিনিধি দল তাদের পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেন বিডিও কে। আজ এই ডেপুটেশন কর্মসূচীতে নেতৃত্ব দেন ভারতীয় জনতা কিষান মোর্চা সংগঠনের সভাপতি সুলভ ঘোষ। এছাড়াও উপস্থিত আরও অনেক কর্মী সমর্থক। তাদের এই দিনের ডেপুটেশন কর্মসূচীর মুল দাবিগুলি ছিল সহায়ক মূল্যে ধান কেনা শুরু করতে হবে, ফসল বিমা যেনো প্রতিটা কৃষক পায়, কিষান ক্রেডিড কার্ডে যেন সকলে সুযোগ পায়, সয়েল হেলথ কার্ড অর্থাৎ কৃষকদের জন্য মাটি পরীক্ষার ব্যাবস্থা।